আগামী মাসেই মিলবে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী মাসের মধ্যেই কৃষক কার্ড দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সুধি সমাবেশ ও

2026-03-16T22:21:08+00:00
2026-03-16T22:21:08+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
আগামী মাসেই মিলবে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:২১ পিএম   (ভিজিট : ৬২)
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
আগামী মাসের মধ্যেই কৃষক কার্ড দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সুধি সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে।
 
তিনি বলেন, মানুষের প্রতি যে প্রতিশ্রুতি ছিল, সবগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছি। ফ্যামিলি কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিদের সম্মান এবং খাল খনন কর্মসূচির পরে আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কাজ শুরু করবে সরকার।
 
এ সময় দিনাজপুরে কৃষি সংক্রান্ত কারখানা এবং হিমাগার স্থাপন বিষয়ে সরকারের ভেতরে আলোচনা চলছে বলেও জানান তিনি।

 
সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যে সমস্যা তৈরি হয়েছে, তা সমাধানে সময় প্রয়োজন। এই সরকার আপনারা গঠন করেছেন, আপনাদের সহযোগিতা থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সরকার কাজ করবে।

নারীদের ক্ষমতায়ন এবং উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি আরও বলেন, এক মাসের কম সময়ে ওয়াদা পূরণে বিএনপি সরকার কাজ শুরু করেছে। 

অর্ধেক জনগোষ্ঠী নারীকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। ফ্যামিলি কার্ড সব পরিবার পাবে; যাদের পাওয়া উচিত না, তারা আশা করি নেবেন না। ১৫টি জায়গায় পাইলট প্রজেক্টের আওতায় ৩৭ হাজার কার্ড দেয়া হয়েছে, নারীকে সাবলম্বী করতে।
 
গত সরকারের অনিয়ম ও লুটপাটের ইতিহাস মনে করিয়ে তিনি বলেন, বিগত ১৬ বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি দেশে, ১ কিংবা ১৫ মাসে সব সমস্যার সমাধানও সম্ভব নয়, ধৈর্য ধরতে হবে।


সময়ের আলো/এআর


  বিষয়:   কৃষক  কার্ড  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: