সুগন্ধে ফুটে উঠুক ব্যক্তিত্ব

তাসলিমা নীলু

বিবিধ

মানুষের ব্যক্তিত্বের একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী দিক হলো সুগন্ধ। আপনি কী পোশাক পরেছেন, কীভাবে কথা বলেন এসবের পাশাপাশি আপনার ব্যবহৃত

2026-03-17T02:38:30+00:00
2026-03-17T02:38:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
সুগন্ধে ফুটে উঠুক ব্যক্তিত্ব
তাসলিমা নীলু
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:৩৮ এএম 
সংগৃহীত ছবি
মানুষের ব্যক্তিত্বের একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী দিক হলো সুগন্ধ। আপনি কী পোশাক পরেছেন, কীভাবে কথা বলেন এসবের পাশাপাশি আপনার ব্যবহৃত সুগন্ধিও অন্যের মনে বিশেষ ছাপ ফেলে। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান কিংবা উৎসব সব জায়গায় মানানসই সুগন্ধ আত্মবিশ্বাস বাড়ায়। তাই সুগন্ধি এখন শুধু বিলাস নয়, বরং দৈনন্দিন জীবনের অংশ।

বাজার ঘুরে দেখা গেছে, দোকানে নানা ধরন ও মূল্যের পারফিউম আছে। ফগ তরুণদের কাছে জনপ্রিয় একটি বাজেট ব্র্যান্ড। দীর্ঘস্থায়ী বডি স্প্রে ও পারফিউমের জন্য পরিচিত। হালকা স্পাইসি ও ফ্রেশ ঘ্রাণ দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী। কলেজ বা অফিসে ব্যবহার করা যায়। দাম সাধারণত ৪০০ থেকে ৮০০ টাকার মধ্যে। ওয়াইল্ড স্টোন ব্র্যান্ডটি পুরুষদের জন্য তৈরি শক্তিশালী ও কিছুটা উষ্ণ ঘ্রাণের পারফিউম। স্পোর্টি ও আত্মবিশ্বাসী ভাব প্রকাশ করে। দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি আড্ডা বা ছোটখাটো অনুষ্ঠানে মানানসই। দাম প্রায় ৬শ থেকে ১ হাজার ২শ টাকার মধ্যে।

আল হারামাইন মধ্যপ্রাচ্যের সুপরিচিত ব্র্যান্ড। তাদের আতর ও স্প্রে বাংলাদেশে বেশ জনপ্রিয়। উডি ও ওরিয়েন্টাল ঘ্রাণ দীর্ঘসময় স্থায়ী থাকে। যারা আরবীয় ঘ্রাণ পছন্দ করেন, তাদের জন্য ভালো বিকল্প। দাম সাধারণত ৮শ থেকে ২০ হাজার টাকার মধ্যে। অন্যদিকে বাজেটের মধ্যে বিলাসী অনুভূতি দিতে পারে লাত্তাফা ব্র্যান্ড। ঘ্রাণে থাকে মিষ্টি, উষ্ণ ও আরবীয় আমেজ। দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের কারণে অনেকের পছন্দের তালিকায় রয়েছে। দাম প্রায় ১ হাজার ৫শ থেকে ৩ হাজার টাকার মধ্যে।

রাসাসি মধ্যপ্রাচ্যের আরেক জনপ্রিয় নাম। তাদের ‘ব্লু’ সিরিজ বাংলাদেশে বেশ পরিচিত। ফ্রেশ ও সামান্য উডি ঘ্রাণ গরম আবহাওয়ার জন্য উপযোগী। অফিস বা ডেইলি ব্যবহারে মানানসই। দাম সাধারণত ২ হাজার থেকে ৪ হাজার টাকা। 

ক্যালভিন ক্লেইন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের সুগন্ধি। ‘সিকে ওয়ান’ ইউনিসেক্স হওয়ায় নারী-পুরুষ উভয়ের জন্য উপযোগী। ফ্রেশ ও সিট্রাস ঘ্রাণ তরুণদের মাঝে জনপ্রিয়। হালকা কিন্তু মার্জিত সুবাস দেয়। দাম প্রায় ৪ হাজার থেকে ৭ হাজার টাকা।
ডেভিড অব তার ‘কুল ওয়াটার’ সিরিজের জন্য বিশ্বজুড়ে পরিচিত। সমুদ্রের সতেজতা ও ঠান্ডা অনুভূতি দেয় এমন ঘ্রাণ। গরমের দিনে ব্যবহার উপযোগী। দীর্ঘস্থায়ী ও পরিশীলিত সুবাসের কারণে এটি জনপ্রিয়। দাম প্রায় ৫ হাজার থেকে ৮ হাজার টাকা।

এবারের ঈদে সুগন্ধি ব্র্যান্ড যাহাব বেশ কিছু নতুন ফ্রেগরেন্সের পারফিউম বাজারে নিয়ে এসেছেন। সেসবের মধ্যে ফ্রেশ, সুইট, ভ্যানিলা, উডি, সিট্রাসি ইত্যাদি অন্যতম। নারী-পুরুষ সবার জন্য পারফিউম এনেছে তারা। বসুন্ধরা সিটিতে যাহাব শোরুমের ম্যানেজার ফাহিম আজিজ বলেন, ২০২২ সাল থেকে বাংলাদেশে পারফিউম নিয়ে কাজ করছি আমরা। এটি তরুণ উদ্যোক্তাদের হাতে তৈরি বাংলাদেশি পারফিউম ব্র্যান্ড।

কোথায় পাওয়া যায়

রাজধানীসহ বড় শহরগুলোর বিপণিবিতান, প্রসাধনীর দোকান ও সুগন্ধির বিশেষ দোকানে দেশি-বিদেশি নানা সুগন্ধি পাওয়া যায়। ঢাকার বড় বিপণিবিতানগুলোতে তুলনামূলক বেশি সংগ্রহ থাকে। এ ছাড়া জেলা শহরগুলোর বড় বাজারেও এখন ভালো মানের সুগন্ধি মিলছে। বর্তমানে ঘরে বসেও সুগন্ধি কেনার সুযোগ রয়েছে। বিভিন্ন বিশ্বস্ত বিক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অর্ডার নেন। তবে নকল পণ্যের ঝুঁকি থাকায় পরিচিত ও নির্ভরযোগ্য বিক্রেতা থেকে কেনা উচিত।

কেনার আগে যা খেয়াল রাখবেন

সুগন্ধি কেনার সময় সরাসরি ত্বকে ব্যবহার করে কয়েক মিনিট অপেক্ষা করা ভালো। প্রথমে যে ঘ্রাণ পাওয়া যায়, কিছু সময় পর তা বদলাতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিয়ে পরীক্ষা করা উচিত। একসঙ্গে অনেক সুগন্ধি পরীক্ষা করলে ঘ্রাণের পার্থক্য বোঝা কঠিন হয়। তাই ধীরে ধীরে নির্বাচন করা ভালো। বোতলের সিল, মোড়ক ও উৎপাদনের তথ্য দেখে নেওয়াও জরুরি।


  বিষয়:   ব্যক্তিত্ব  সুগন্ধি  আত্মবিশ্বাস 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: