পাহাড়প্রেমী তরুণী বর্ষা ইসলামের জীবনে একের পর এক ট্রাজেডি নেমে এসেছে। স্বামীর মৃত্যু, ব্যবসায়িক বিপর্যয় এবং সর্বশেষ স্ট্রোক সব মিলিয়ে কঠিন সময় পার করছেন তিনি। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হওয়ায় সমাজের সহৃদয় মানুষের সহায়তা কামনা করা হয়েছে।
জানা যায়, বর্ষা ইসলাম পাহাড়ভিত্তিক ট্যুর আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পাহাড়ে পর্যটন কার্যক্রম পরিচালনা করতেন। তবে এক ট্রাজেডিতে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় তার স্বামী তার চোখের সামনেই মারা যান। দুর্গম এলাকা হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগও ছিল না।
এই ধাক্কা কাটিয়ে উঠে বর্ষা নতুন করে একটি ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করেন। কিন্তু কিছুদিন পর পাহাড়ে ট্যুর আয়োজনকারী বিভিন্ন এজেন্সির মধ্যে বিরোধ ও নানা জটিলতা শুরু হয়। এর মধ্যেই আরেকটি দুর্ঘটনায় তার টিমের একজন হোস্ট পাহাড়ে নিখোঁজ হয়ে যান। এই ঘটনার দায়ও এসে পড়ে বর্ষার ওপর, ফলে তার ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায়।
এরই মধ্যে হঠাৎ করে বর্ষা ইসলাম স্ট্রোকে আক্রান্ত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থতার কারণে ঠিকভাবে কথা বলতে পারছেন না, এমনকি আবেগ নিয়ন্ত্রণেও সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।
তামীম দেওয়ান হৃদয় সময়ের আলোকে জানান, ডক্টর আজমল হাসপাতালের নিউরো বিভাগে চিকিৎসা শেষে বর্তমানে তাকে সিআরপিতে (CRP) ভর্তি করা হয়েছে। ভারতে পন্টাইন কেভারনোমা অপারেশনের প্রস্তুতি হিসেবে এখন তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা এখনও স্বাভাবিক নয়। তিনি নিজে থেকে বসতে পারেন না, চোখে ডাবল ও ব্লারি ভিশন রয়েছে এবং ডান হাত-পা নড়াচড়া করতে পারছেন না।
পরিবার ও ঘনিষ্ঠরা জানান, তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং বর্তমান পরিস্থিতিতে তা বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বর্ষা ইসলামের চিকিৎসার জন্য সহায়তার আহ্বান জানানো হয়েছে।
সহায়তা পাঠানোর জন্য বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত দেওয়া হয়েছে—
Bkash/Nagad (Personal): 01604772366 (Borsha Islam)
Bkash/Nagad (Personal): 01628049805 (Mahmud Rayhan)
City Bank PLC
Account No: 2224419297001
Account Holder: Bristy Khatun
Branch: Kawran Bazar
Routing No: 225262531
Islami Bank PLC
Account No: 20502260203612010
Account Holder: Bristy Khatun
Branch: Rampura
Routing No: 125275749
জানা গেছে, প্রাপ্ত অনুদানের প্রতিটি টাকার হিসাব নিয়মিত প্রকাশ করা হচ্ছে। কেউ চাইলে মিরপুর-১৪, সিআরপি লিফট-৪, কেবিন ৫০৪ এ গিয়ে সরাসরি খোঁজ নিতে পারবেন।
এ বিষয়ে যোগাযোগ করা যাবে তামীম দেওয়ান হৃদয় (০১৭২৪৩২৪৭১৮) নম্বরে।
সহৃদয় মানুষদের সহযোগিতায় বর্ষা ইসলাম আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এমন প্রত্যাশা তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।