মার্কিন ঘাঁটি পেলেই ইরানের ছোবল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি মুসলিম দেশগুলোর প্রতি সরাসরি বার্তা দিয়েছেন।মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে

2026-03-17T05:45:40+00:00
2026-03-17T05:45:40+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন ঘাঁটি পেলেই ইরানের ছোবল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:৪৫ এএম 
সংগৃহীত ছবি
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি মুসলিম দেশগুলোর প্রতি সরাসরি বার্তা দিয়েছেন। 

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে তিনি প্রশ্ন তুলেছেন, বিশ্বের মুসলিম দেশগুলো আসলে কোন পক্ষে অবস্থান করছে?

লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান তাদের অবস্থান অটল রেখেছে। 

কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন। 

তিনি বলেন, কিছু দেশ ইরানকে তাদের প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করেছে, কারণ তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের স্বার্থে আঘাত হেনেছে ইরান।

ইরান বলছে, তারা মূলত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থানে হামলা চালাচ্ছে। তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কিছু বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

লারিজানি সতর্ক করেছেন, প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটি থাকলেও ইরান হাত গুটিয়ে বসে থাকবে না।

তিনি মুসলিম উম্মাহর ঐক্যের ডাক দিয়েছেন এবং স্পষ্ট করেছেন, ইরান এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় না। 

লারিজানি বলেন, আপনারা জানেন, আমেরিকার কোনো আনুগত্য নেই, আর ইসরায়েল আসলে আপনাদেরই শত্রু।
  বিষয়:   ইরান  আলি  লারিজানি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: