ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে পুলিশকে জানানোর পরামর্শ আইজিপির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি

2026-03-17T13:25:03+00:00
2026-03-17T14:10:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে পুলিশকে জানানোর পরামর্শ আইজিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:২৫ পিএম  আপডেট: ১৭.০৩.২০২৬ ২:১০ পিএম
গাবতলী বাসটার্মিনাল পরিদর্শনে আইজিপি আলী হোসেন ফকির। ছবি : সংগৃহীত
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গাবতলী বাসটার্মিনাল পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

এসময় ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে সরাসরি পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। 

তিনি জানান, ঈদে মহাসড়কে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। যেখানে সেখানে গাড়ি পার্কিং এবং অযাচিত কারণে যানজট রুখতে ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই অতিরিক্ত যানজট তৈরি না হবে না। লোকাল পর্যায়েও যানজট নিরসনে কাজ করছেন পুলিশ। 


যত্রতত্র গাড়ি পার্কিং এবং যাত্রী নামানোর কারণে যানজট বাড়ে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

এফআর


  বিষয়:   আইজি  আলী হোসেন ফকির  ঈদযাত্রা  অতিরিক্ত ভাড়া  পুলিশ  পরামর্শ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: