প্রথম ধাপে ফার্মার্স কার্ড পাচ্ছেন ২২ হাজার কৃষক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকের মধ্যে ফার্মার্স কার্ড দেবে সরকার। টাঙ্গাইল সদরে পহেলা বৈশাখে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক

2026-03-17T17:01:06+00:00
2026-03-17T17:01:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রথম ধাপে ফার্মার্স কার্ড পাচ্ছেন ২২ হাজার কৃষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:০১ পিএম 
প্রথম ধাপে ফার্মার্স কার্ড পাচ্ছেন ২২ হাজার কৃষক। ছবি : সংগৃহীত
পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকের মধ্যে ফার্মার্স কার্ড দেবে সরকার। টাঙ্গাইল সদরে পহেলা বৈশাখে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফার্মার্স কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ টাঙ্গাইল সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রি-পাইলটিং প্রজেক্টের উদ্বোধন করবেন। সারাদেশে ১১টি উপজেলায় একযোগে এই কার্ড কৃষকদের সহায়তার জন্য তাদের হাতে তুলে দেওয়া হবে।

বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

১১ উপজেলা হচ্ছে, টাঙ্গাইলের সদর, পঞ্চগড়ের সদর, পঞ্চগড়ের ভোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ী।


বিএনপির নির্বাচনি অঙ্গীকার ছিল, দেশের কৃষকদের সহায়তার জন্য ফার্মার্স কার্ড চালু করবে।

প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতাসহ খাল খনন কর্মসূচি শুরু করেছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ফার্মার্স কার্ড  কৃষক  পহেলা বৈশাখ  প্রধানমন্ত্রী  তারেক রহমান  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: