দুই টাকায় ঈদ উপহার পেলো হতদরিদ্ররা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দুই টাকার বিনিময়ে হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দিলো মানবতার সংগঠন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা।মঙ্গলবার

2026-03-17T18:09:02+00:00
2026-03-17T18:09:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুই টাকায় ঈদ উপহার পেলো হতদরিদ্ররা
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৬:০৯ পিএম 
মানবতার সংগঠন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা। ছবি : সময়ের আলো
দুই টাকার বিনিময়ে হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দিলো মানবতার সংগঠন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে ঈদ উপহার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত (সদর সার্কেল) পুলিশ সুপার আবদুল হালিম ও বিশেষ অতিথি শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য আমানুল্লাহ আমান, সাব্বির হাসিব ইমন প্রমুখ।

রবিউল ইসলাম রাজু জানান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সুনামের সাথে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এ সংস্থার আয়োজনে বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত ও হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী দুই টাকার বিনিময়ে তুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দুই শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে লাচ্ছা সেমাই, চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   হতদরিদ্র  ঈদ  উপহার  রক্তদান  সমাজ  কল্যাণ  সংস্থা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: