নেপালের নারী লিগ খেলতে যাচ্ছেন সানজিদা

সময়ের আলো ডেস্ক

খেলা

দক্ষিণ এশিয়ার দেশ নেপালের নারী লিগ খেলতে যাচ্ছেন বাংলাদেশি ফুটবলার সানজিদা আক্তার।আজ (মঙ্গলবার) বিকেলে তিনি কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়ছেন। ললিতপুরের

2026-03-17T19:13:44+00:00
2026-03-17T19:13:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
নেপালের নারী লিগ খেলতে যাচ্ছেন সানজিদা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:১৩ পিএম 
বাংলাদেশি ফুটবলার সানজিদা আক্তার। ছবি : সংগৃহীত
দক্ষিণ এশিয়ার দেশ নেপালের নারী লিগ খেলতে যাচ্ছেন বাংলাদেশি ফুটবলার সানজিদা আক্তার। 

আজ (মঙ্গলবার) বিকেলে তিনি কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়ছেন। ললিতপুরের ক্লাব জাপা এফসির হয়ে খেলবেন বাংলাদেশের এই মিডফিল্ডার। সানজিদার ক্লাবের আগামীকাল ম্যাচ রয়েছে। 

তবে এই ম্যাচে সানজিদার খেলা নিয়ে খানিকটা শঙ্কা রয়েছে। তিনি বলেন, 'কালকে হয়তো নাও খেলা হতে পারে। আরো কয়েকটি ম্যাচ রয়েছে। আশা করি নিজে ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব।'

বাংলাদেশের নারী ফুটবলাররা ভারত ও ভুটানের লিগে খেলেছেন। নেপালের লিগে খেলা হয়নি। এ নিয়ে সানজিদা বলেন, ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। ভুটানের চেয়ে নেপাল লিগের পারিশ্রমিক একটু বেশি।

সানজিদা বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময় নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করায় আর দলে ডাক পান না। ঘরোয়া ও বিভিন্ন লিগ খেলাই এখন তার ভরসা। 

/এমএইচআর 
  বিষয়:   নেপাল  নারী  লিগ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: