রেমিট্যান্স যোদ্ধাদের পাশে আছে সরকার

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সবসময় প্রবাসীদের কল্যাণে পাশে আছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম

2026-03-17T21:40:24+00:00
2026-03-17T21:40:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রেমিট্যান্স যোদ্ধাদের পাশে আছে সরকার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯:৪০ পিএম 
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক উপহার তুলে দিচ্ছেন মন্ত্রী। ছবি : সময়ের আলো
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সবসময় প্রবাসীদের কল্যাণে পাশে আছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। 

তিনি বলেন, দেশের জন্য যারা রেমিট্যান্স বয়ে আনছেন, সেই প্রবাসীদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে সৌদিতে নিহত শ্রমিক বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

​পরিদর্শনকালে মন্ত্রী ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপট টেনে জানান, এই যুদ্ধে এ পর্যন্ত ৫ জন শ্রমিক নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মরদেহ ইতিমধ্যে দেশে আনা হয়েছে এবং বাকিদের মরদেহ ফিরিয়ে আনাসহ ক্ষতিপূরণ আদায়ের সব ধরনের উদ্যোগ সরকার গ্রহণ করেছে।

​নিহত বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে মন্ত্রী তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক উপহার তুলে দেন। 

মন্ত্রী আশ্বস্ত করেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে বাচ্চু মিয়ার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে সৌদি সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় করে নিহতের পরিবারকে প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।

​এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​উল্লেখ্য, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে কটিয়াদী উপজেলার রইস উদ্দিনের ছেলে মো. বাচ্চু মিয়া নিহত হন।


  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক  রহমান  প্রবাসী  কল্যাণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: