ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া ঠেকাতে রাতেও বিআরটিএর নজরদারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবার রাতেও মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

2026-03-17T22:53:43+00:00
2026-03-17T22:53:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া ঠেকাতে রাতেও বিআরটিএর নজরদারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:৫৩ পিএম 
অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএর সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। সংগৃহীত ছবি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবার রাতেও মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও টিকিটের কালোবাজারি ঠেকাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে বিশেষ অভিযান চালিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএর সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। 


এদিন বাস টার্মিনালে দেখা যায়, রাত ৯টার পর কাউন্টারগুলো ঘুরে দেখেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। এ সময় তারা সরাসরি সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে কি না বা তারা কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না, তার খোঁজ নেন। ঈদের আগমুহূর্তে বিআরটিএর এমন ঝটিকা অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। 

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন, ‘নির্ধারিত সময়ে বাস ছেড়ে যাচ্ছে কি না এবং অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কি না– এসব বিষয় আমরা নিবিড়ভাবে তদারকি করছি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অসংগতি পাওয়া যায়নি এবং যাত্রীরাও তেমন অভিযোগ করেননি। তবে কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঈদ যাত্রা  অতিরিক্ত ভাড়া ঠেকাতে  রাতেও বিআরটিএ  নজরদারি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: