যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।প্রস্তাবটি নাকচ করে

2026-03-17T22:56:11+00:00
2026-03-17T22:56:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

প্রস্তাবটি নাকচ করে দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে আগে নতি স্বীকার করতে হবে, অন্যথায় কোনো আলোচনা সম্ভব নয়। 

মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

​সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বৈঠকে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও অনমনীয় অবস্থান গ্রহণ করেন।

বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, যতক্ষণ না উভয় রাষ্ট্র পরাজয় মেনে নিচ্ছে এবং ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ শান্তির আলোচনার জন্য এটি সঠিক সময় নয়। 

উল্লেখ্য, ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সকল বিষয়ে সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হয়। 

এক সপ্তাহ আগে পিতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে মোজতবা খামেনির নতুন কোনো ছবি প্রকাশ করা হয়নি। 

তবে গত ১৪ মার্চ এক বার্তায় তিনি জানিয়েছিলেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

​ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বর্তমানে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে এবং এতে ইতিমধ্যে অন্তত ২ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। 

যুদ্ধের প্রভাবে বর্তমানে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রদের সহায়তা চাইলেও তারা তাতে সাড়া দেয়নি। 

অন্যদিকে, পিতা আলী খামেনিকে হত্যার উদ্দেশ্যে চালানো হামলায় মোজতবা খামেনি নিজেও সামান্য আহত হয়েছেন বলে ইরানি কর্মকর্তারা দাবি করলেও মার্কিন কর্মকর্তাদের মতে তার আঘাত বেশ গুরুতর। 

সংঘাত নিরসনে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কূটনৈতিক আলোচনার প্রস্তাবও ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে।


  বিষয়:   ইরান  আয়াতুল্লাহ  মোজতবা  খামেনি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: