সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বাসিজ ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন। মঙ্গলবার দখলদার ইসরায়েল জানায় তারা সোলেইমানিকে হত্যা করেছে। এ তথ্য

2026-03-18T02:39:51+00:00
2026-03-18T02:39:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করে ইরানের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২:৩৯ এএম 
ইরানের বাসিজ ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেইমানি। সংগৃহীত ছবি
ইরানের বাসিজ ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন। মঙ্গলবার দখলদার ইসরায়েল জানায় তারা সোলেইমানিকে হত্যা করেছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীও (আইআরজিসি)।  

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা- তাসনিম এর বরাত দিয়ে আইআরজিসি জানিয়েছে, সোলেইমানি আমেরিকান-জায়নিস্ট শত্রুদের হামলায় নিহত হয়েছেন।  

সোলেইমানি গত ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্বে ছিলেন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রম তদারকি করতেন। 

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, তিনি বাসিজের জনগণভিত্তিক ও জিহাদি কাঠামোকে আধুনিকায়ন, সামাজিক কর্মসূচি বাস্তবায়ন, দারিদ্র্য দূরীকরণ এবং অসহায় ও বিপন্নদের সহায়তা প্রদানে একটি ‘কৌশলগত ও অতুলনীয় ভূমিকা’ পালন করেছেন।

 
আইআরজিসি আরও উল্লেখ করেছে, এই কাপুরুষোচিত হত্যাকাণ্ড প্রমাণ করে বাসিজের গুরুত্ব এবং মার্কিন সন্ত্রাসী বাহিনী ও জায়নিস্ট শাসকগোষ্ঠী এবং তাদের দোসরদের বিরুদ্ধে সর্বস্তরের লড়াইয়ে বাসিজের অবদান অপরিসীম।
 
এদিকে সোলেইমানির মৃত্যুতে কঠোর হুঁশিয়ার দিয়েছে আইআরজিসি। এক বিবৃতিতে তারা বলেছে, ‘এই উচ্চপদস্থ শহিদের হত্যাকারীদের জানাতে চাই, বাসিজ কখনো শহিদ নেতার, শহিদ কমান্ডারদের এবং জনগণের শহিদ সদস্যদের রক্ত ত্যাগ করবে না। তাদের মৃত্যু বরং ইরানি জাতি ও সকল বাসিজ যোদ্ধাদের প্রতিরোধের সংকল্প দ্বিগুণ করবে।’
 
আইআরজিসি আরও জানিয়েছে, সোলেইমানিসহ শহিদদের স্মৃতিতে বাসিজ বাহিনী এবং ইরানি জাতি ‘প্রতিরোধের পথ অব্যাহত রাখার জন্য আরও দৃঢ় হবে।’

সময়ের আলো/এআর


  বিষয়:   সোলেইমানি  মৃত্যু  ইরান  হুঁশিয়ারি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: