ইরানি নেতাদের হত্যা ‘বেআইনি’ : তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানি নেতাদের হত্যা করা বেআইনি। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে ইসরায়েল হত্যার দাবি করার

2026-03-18T04:05:45+00:00
2026-03-18T04:23:56+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানি নেতাদের হত্যা ‘বেআইনি’ : তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:০৫ এএম  আপডেট: ১৮.০৩.২০২৬ ৪:২৩ এএম  (ভিজিট : ১১৬)
সংগৃহীত ছবি
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানি নেতাদের হত্যা করা বেআইনি। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে ইসরায়েল হত্যার দাবি করার পর ফিদান এ মন্তব্য করেন। 

তিনি তেহরানের নেতাদের লক্ষ্যবস্তু করাকে ‘বেআইনি’ বলে নিন্দাও জানান। খবর আল জাজিরার।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ইসরায়েলের রাজনৈতিক হত্যাকাণ্ড — বিশেষত ইরানি রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদদের লক্ষ্য করে চালানো হত্যাগুলো—যুদ্ধের স্বাভাবিক আইনের বাইরে সত্যিকারের বেআইনি কার্যক্রম।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর পাল্টা হামলা চালায় ইরান। সেই দেশ তিনটির মধ্যে যুদ্ধ চলছে।

এদিকে, শুরু থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় দেশটির ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ইতিমধ্যে নিহত হয়েছেন।  

সময়ের আলো/এআর


  বিষয়:   ইরান  নেতা  হত্যা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: