ব্রহ্মপুত্র নদে মিলল নিখোঁজ কলেজছাত্রের গলাকাটা লাশ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে তারিকুল ইসলাম (২১) নামে এক কলেজছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।বুধবার (১৮ মার্চ) ঘটনার সত্যতা

2026-03-18T11:42:24+00:00
2026-03-18T11:42:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রহ্মপুত্র নদে মিলল নিখোঁজ কলেজছাত্রের গলাকাটা লাশ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:৪২ এএম 
প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে তারিকুল ইসলাম (২১) নামে এক কলেজছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। 

বুধবার (১৮ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাগলা থানার ওসি আমিনুল ইসলাম।

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরে গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত তারিকুল ইসলাম পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দ্বীপেরশ্বর গ্রামের মাসুদ মিয়ার ছেলে। তিনি হোসেনপুর টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, তারিকুল ইসলাম গত ১৬ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন মঙ্গলবার সকালে গফরগাঁওয়ে খুরশিদ মহল ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে পানিতে মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনসহ পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলাসহ দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে ব্রিজের নিচে এসে জড়ো হয়। খবর পেয়ে পাগলা থানা এবং ভৈরব নৌপুলিশ এসে লাশ উদ্ধার করে।


ওসি আমিনুল ইসলাম জানান, নিহতের গলা এবং পেট কাটা ছিল। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

এফআর


  বিষয়:   ময়মনসিংহ  গফরগাঁও  ব্রহ্মপুত্র নদ  মিলল  নিখোঁজ  কলেজছাত্র  গলাকাটা  লাশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: