পৃথক স্থানে মিলল ২ বন্ধুর ঝুলন্ত মরদেহ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর পলাশ উপজেলায় পৃথক স্থান থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে তাদের মরদেহ

2026-03-18T12:24:42+00:00
2026-03-18T12:24:42+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পৃথক স্থানে মিলল ২ বন্ধুর ঝুলন্ত মরদেহ
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২:২৪ পিএম 
শেখ শরীফ ও মুসান্না গালিব মিম। ছবি : সংগৃহীত
নরসিংদীর পলাশ উপজেলায় পৃথক স্থান থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার পশ্চিম বাগপাড়া গ্রামের বাশির উদ্দিন শেখের ছেলে শেখ শরীফ (২৬)। তিনি পেশায় একজন ফ্রিল্যান্সার। আর মুসান্না গালিব মিম পার্শ্ববর্তী মধ্য বাগপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। শেখ শরীফ ও গালিব দুজন বন্ধু ছিলেন। 

এদিকে, এখন পর্যন্ত তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) কুতুব উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুসান্না মিম গালিবের মৃত্যু আরও চার থেকে পাঁচ দিন আগে হয়েছে। তার লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে। আর শেখ শরীফের মৃত্যু ঘটনার দিন হয়েছে। 


তিনি আরও বলেন, আমাদের ধারণা তারা দুজনেই আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে। 

এফআর


  বিষয়:   নরসিংদী  পলাশ  পৃথক  স্থানে  মিলল  বন্ধু  ঝুলন্ত  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: