বেফাকের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার

2026-03-18T13:16:45+00:00
2026-03-18T13:16:45+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বেফাকের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:১৬ পিএম 
বেফাকের ফল প্রকাশ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮০.৯৫ শতাংশ।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

Advertisement
এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে মুমতায (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (৩য় বিভাগ) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭১ জন।

ফলাফল জানার উপায় পরীক্ষার বিস্তারিত ফলাফল বেফাকের নিজস্ব ওয়েবসাইট (www.wifaqresult.com)-এ পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে আপাতত শুধু ২০২৬ সালের নতুন ফলাফল প্রদর্শন করা হচ্ছে। তবে আগামী শাওয়াল মাস থেকে ২০০৯ হতে ২০২৫ সাল পর্যন্ত বিগত বছরগুলোর ফলাফলও এই ওয়েবসাইটে দেখা যাবে।

এবারের ফযীলত মারহালার পরীক্ষায় ছাত্রদের মেধা তালিকায় ৭৬৪ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মিরপুর-১৪ জামেউল উলূম মাদরাসার ছাত্র আবু ইউসুফ। অন্যদিকে, ছাত্রীদের মধ্যে ৬৫৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মিরপুরের জামিয়া সাহবানিয়া দারুল উলূমের (বানাত শাখা) ছাত্রী সুবাইতা বারীরা রহমান।


গত ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন। এর মধ্যে দরসিয়াত ছাত্র ১ লাখ ৩ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী ২ লাখ ৯ হাজার ২৪২ জন। এ ছাড়া তাহফিজুল কুরআন ছাত্র ৩৭ হাজার ৬৮৫ জন, ছাত্রী ২ হাজার ৪৭৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল কিরাআতে ১ হাজার ৫১ জন পরীক্ষার্থী অংশ নেন। সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও ১ হাজার ৩৩৮টি ছাত্রী কেন্দ্রসহ মোট অসংখ্য কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   কওমি মাদরাসা  শিক্ষা বোর্ড  ফল প্রকাশ  বেফাক  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: