ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত বেসামরিকদের মধ্যে একজন বাদে বাকি সবাই বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক।
নিহত ছয় বেসামরিকের নাম প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।
এরমধ্যে উপমহাদেশের বাইরের ফিলিস্তিনের নাগরিক আছেন একজন।
নিহত ৬ জনের মধ্যে সর্বোচ্চ ৩ জন পাকিস্তানের, একজন বাংলাদেশের, একজন নেপালের ও অপরজন ফিলিস্তিনি।
নিহত বাংলাদেশির নাম আহমেদ আলী।
তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামের বাসিন্দা ছিলেন।
ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে।
এদের মধ্যে একজন দুবাই, একজন বাহারাইন ও তিনজন সৌদি আরবে মারা গেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪৫টি ড্রোন প্রতিহত করেছে সংযুক্ত আরব আমিরাতের এয়ার ডিফেন্স সিস্টেম।
এ তথ্য নিশ্চিত করেছে গাল্ফ নিউজ।
দেশটি ২৮ ফেব্রুয়ারি পর থেকে ইরানের ছোড়া ৩১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১৬৭২টি ড্রোন প্রতিহত করেছে।
এসব হামলায় আহতদের মধ্যে রয়েছেন আরব আমিরাত, বাংলাদেশ, মিশর, ইথিয়োপিয়া, ফিলিপিন্স, পাকিস্তান, ইরান, ভারত, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, ফিলিস্তিন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন ও আফগানিস্তানের নাগরিক।
উল্লেখ্য, ১০ মার্চ সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সশস্ত্র বাহিনীর ২ কর্মকর্তা নিহত হয়।
আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।
সময়ের আলো/আরবিএন