বুধবার (১৮ মার্চ) পবিত্র ঈদুল ফিতর নির্ধারণে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে।
আজ ২৯ রমজান উপলক্ষে সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ বেশ কয়েকটি দেশ চাঁদকে পর্যবেক্ষণ করবে।
এছাড়া, আজ চাঁদ দেখার চেষ্টা করা হবে বাহরাইন, কুয়েত, ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন, সুদান ও ইরাকের কিছু অঞ্চলেও।
শাওয়ালের চাঁদ আজ বিশ্বের কোথাও দেখা যাওয়ার সম্ভাবনা নেই। কারণ সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, ফলে খালি চোখে তা দেখা অসম্ভব হবে বলেও গালফ নিউজের প্রতিবেদনে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব উল্লেখ করে বলা হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার (১৯ মার্চ) তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিসর ও উত্তর আফ্রিকার দেশগুলোতে হবে ২৯ রমজান।
এসব দেশে বৃহস্পতিবার সূর্যাস্তের পর চাঁদ দেখা হবে।
বিশেষজ্ঞরা জানায়, পূর্বাঞ্চলীয় দেশগুলোতে চাঁদ দেখা একেবারেই অসম্ভব হবে আর মধ্যাঞ্চলে তা হবে অত্যন্ত কঠিন।
তাই এখনও প্রচলিত চাঁদ দেখা পদ্ধতি এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞান দুটোর সমন্বয় ঈদের তারিখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরিস্থিতি অনুসারে, চাঁদ দেখার চূড়ান্ত ঘোষণার ওপর নির্ভর করে শুক্রবার বা শনিবারই অধিকাংশ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
সময়ের আলো/আরবিএন