জেনে নিন কোন কোন এলাকায় ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি ছুটির হিসাব অনুযায়ী ঈদ উপলক্ষে ব্যাংকপাড়ায় ছুটি শুরু হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে বুধবার (১৮ মার্চ) ও বৃহস্পতিবার (১৯ মার্চ)

2026-03-18T19:29:48+00:00
2026-03-18T19:29:48+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
জেনে নিন কোন কোন এলাকায় ব্যাংক খোলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:২৯ পিএম 
সংগৃহীত ছবি
সরকারি ছুটির হিসাব অনুযায়ী ঈদ উপলক্ষে ব্যাংকপাড়ায় ছুটি শুরু হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে বুধবার (১৮ মার্চ) ও বৃহস্পতিবার (১৯ মার্চ) কিছু এলাকায় কিছু বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা থাকবে বলে জানা গেছে। এ দুদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা জানানো হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের লক্ষ্যে পোশাকশিল্প এলাকায় ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

নির্দেশনায় আরও জানানো হয়েছে, ওই দুই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চালু থাকবে। আর অফিস চলবে বেলা ২টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। 


তৈরি পোশাকশিল্প অধ্যুষিত এলাকাখ্যাত ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   ব্যাংক খোলা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: