গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রতি বছরের মতো এবারও(২০২৬) গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের কাছে 'ঈদ উপহার’ পাঠাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের

2026-03-18T21:50:07+00:00
2026-03-18T21:50:07+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:৫০ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রতি বছরের মতো এবার (২০২৬) গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের কাছে 'ঈদ উপহার’ পাঠাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও পাচ্ছেন প্রধানমন্ত্রীর এই ‘ঈদ উপহার’। 

মঙ্গলবার, (১৮ মার্চ) থেকে প্রতিটি জেলায় এই বিশেষ উপহারের অর্থ পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, এবার প্রায় উনিশশ পরিবার প্রধানমন্ত্রীর এই ঈদ উপহারের তালিকায় রয়েছে। 


এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ২০১৬ সাল থেকেই তারেক রহমান নির্যাতিত পরিবারগুলোকে নিয়মিত সহায়তা দিয়ে আসছেন। গত বছর থেকে জুলাই আন্দোলনে স্বজন হারানো পরিবারগুলোকেও এই সহায়তার আওতায় আনা হয়েছে।’ 

তিনি জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক মাসে ব্যস্ততা থাকায় বিতরণে সামান্য দেরি হলেও প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টি রয়েছে। 

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, এবার প্রাথমিকভাবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাঠানোর পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে সরাসরি টিম পাঠিয়ে দ্রুত অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে। বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদের মাধ্যমে প্রতিটি জেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   গুম  খুন ও জুলাই শহীদ পরিবার  ঈদ উপহার পাঠাচ্ছেন  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: