এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

নরসিংদী (পলাশ) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর পলাশে ঈদ উপহার হিসাবে এতিম শিশুদের মাঝে পাঞ্জাবি-পায়জামা ও ব্যাগ বিতরণ করা হয়েছে।বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের

2026-03-18T22:08:38+00:00
2026-03-18T22:08:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
নরসিংদী (পলাশ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:০৮ পিএম 
এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ। ছবি : সময়ের আলো
নরসিংদীর পলাশে ঈদ উপহার হিসাবে এতিম শিশুদের মাঝে পাঞ্জাবি-পায়জামা ও ব্যাগ বিতরণ করা হয়েছে।  

বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন ইছাখালী দারুল মাসাকীন ইসলামিয়া এতিমখানায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের হাতে এসব ঈদ উপহার তুলে দেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।

ইশতিয়াক আহমেদ বলেন, ‘ঈদে নতুন পোশাক ও ব্যাগ পেয়ে এতিম শিশুদের  চোখেমুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। মহতি ও মহানুভবতা কার্যকম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। যায় অনুভূতি বলে শেষ করা যাবে না।’


এসময় আরও উপস্থিত ছিলেন, এতিমখানার মুহতামিম আফবাব উদ্দিন গাজী, এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, এতিমখানা কমিটির সেক্রেটারি মোবারক সিকদার, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   এতিম শিশু  ঈদ উপহার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: