ডিবির ৭ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি তেজগাঁও বিভাগের ৭ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ডিএমপি সদরদর থেকে এই

2026-03-18T22:40:25+00:00
2026-03-18T22:40:25+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
ডিবির ৭ সদস্য বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:৪০ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি তেজগাঁও বিভাগের ৭ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ডিএমপি সদরদর থেকে এই শাস্তিমূলক আদেশ জারি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে নকল টাকা উদ্ধারের আড়ালে বিপুল পরিমাণ আসল টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

উপ-পুলিশ কমিশনার (সদরদফতর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ডিএমপি (অধস্তন কর্মকর্তাদের শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০০৬-এর ৯(১) উপবিধি অনুযায়ী প্রশাসনিক কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


সাময়িকভাবে বরখাস্ত হওয়া সদস্যরা হলেন– ডিবি তেজগাঁও বিভাগের এসআই (নিরস্ত্র) মিশন বিশ্বাস, এসআই (নিরস্ত্র) এ এস এম সাইদুজ্জামান, এএসআই (নিরস্ত্র) সুম্ময় শর্মা, এএসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম, কনস্টেবল মো. সাইফুল ইসলাম, কনস্টেবল মো. পারভেজ এবং কনস্টেবল মো. সালমান রহমান।

আদেশে উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন সংশ্লিষ্ট সদস্যরা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাদের রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত হয়ে নিয়মিত রোলকল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ ছাড়া পিআইএমএস-এ তাদের তথ্য হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে বলা হয়েছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   ডিবি  বরখাস্ত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: