প্রবাসীদের সহায়তায় ঈদের ছুটিতেও চালু নিয়ন্ত্রণ কক্ষ

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যেও নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী

2026-03-19T04:03:22+00:00
2026-03-19T04:03:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রবাসীদের সহায়তায় ঈদের ছুটিতেও চালু নিয়ন্ত্রণ কক্ষ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪:০৩ এএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যেও নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক অফিস আদেশ অনুযায়ী, আগামী ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। প্রবাসীদের জরুরি সহায়তা প্রদানের জন্য নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর নির্ধারণ করা হয়েছে- দেশে থেকে (টোল ফ্রি) : ১৬১৩৫ এবং বিদেশ থেকে : +৮৮০৯৬১০১০২০৩০।

বুধবার (১৮ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এ আদেশ অনুযায়ী নিয়ন্ত্রণ কক্ষে ৩টি শিফটে মোট ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকায়। এর সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। 

এছাড়া নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল।

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা জোরদার করতে গত ১০ মার্চ থেকে এ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়।

সময়ের আলো/আআ



  বিষয়:   প্রবাসী  সহায়তা  ঈদ  ছুটি  নিয়ন্ত্রণ  কক্ষ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: