ম্যানসিটি-চেলসি পারেনি, পেরেছে স্পোর্টিং

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রথম লেগে ৩ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় লেগে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোর ইতিহাস খুব কমই রয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে

2026-03-19T06:57:25+00:00
2026-03-19T06:57:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ম্যানসিটি-চেলসি পারেনি, পেরেছে স্পোর্টিং
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৬:৫৭ এএম 
ম্যাচ শেষে স্পোর্টিং সিপির খেলোয়াড়দের উদযাপন। সংগৃহীত ছবি
প্রথম লেগে ৩ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় লেগে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোর ইতিহাস খুব কমই রয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এমন পরিস্থিতি নিয়েই মঙ্গলবার রাতে মাঠে নেমেছিল দুই ইংলিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও চেলসি। কিন্তু দুই দলের কেউই এই অসাধ্য সাধন করতে পারেনি। 

তবে হাইভোল্টেজ ম্যাচের কারণে স্পটলাইটে না থাকা পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি একই পরিস্থিতি ঠিকই সেটা করে দেখিয়েছে। বোডো/গ্লিমেটর বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় লেগে ৫-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। রিয়ালের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানসিটি আর ফরাসি জায়ান্ট পিএসজির কাছে ৩-০ গোলে হেরেছে চেলসি।

ইতিহাদে রিয়ালের রাজকীয় জয় : ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মঞ্চস্থ হয় এক নাটকীয় লড়াই। প্রথম লেগে ৩-০ গোলে বড় ব্যবধানে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগও জিতেছে ২-১ ব্যবধানে। ম্যাচের শুরুতেই ২০ মিনিটের মাথায় বড় ধাক্কা খায় সিটি। গোল ঠেকাতে গিয়ে সিটিজেন অধিনায়ক বার্নার্দো সিলভা গোললাইনে হ্যান্ডবল করেন। লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র।

প্রথমার্ধের শেষ দিকে আর্লিং হাল্যান্ড গোল করে সিটিকে সমতায় ফেরান এবং ম্যাচে ফেরার আশা জাগিয়ে তোলেন। একজন কম নিয়েও বল দখলে আধিপত্য দেখিয়ে রিয়ালের দিকে একের পর এক আক্রমণ চালিয়েও গোল পাচ্ছিল না তারা। তবে ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভিনিসিয়ুস নিজের দ্বিতীয় গোলটি করে সিটির সম্ভাবনা শেষ করে দেন। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সিটির বিদায়ের সঙ্গে সঙ্গে তাদের ট্রেবল জয়ের স্বপ্নও শেষ হয়ে গেল। অন্যদিকে শেষ আট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। 

চেলসিকে পিএসজির উড়িয়ে দেওয়া : লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে রুদ্রমূর্তি ধারণ করেছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। প্রথম লেগের ৫-২ ব্যবধানের লিড নিয়ে মাঠে নেমে তারা চেলসিকে কোনো সুযোগই দেয়নি। ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় খিচা কাভারাটস্খেলিয়ার গোলে এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা। ১৫ মিনিটের মাথায় ব্র্যাডলি বারকোলা ব্যবধান দ্বিগুণ করলে চেলসির ম্যাচে ফেরার সব আশা শেষ হয়ে যায়। দ্বিতীয় হাফে ১৯ বছর বয়সি তরুণ প্রতিভা সেনি মায়ুলু আরও একটি গোল করলে ৩-০ ব্যবধানের বড় জয় পায় পিএসজি। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে চেলসিকে রীতিমতো বিধ্বস্ত করে শেষ আটে জায়গা করে নেয় ফরাসি জায়ান্টরা।

আর্সেনাল ও স্পোর্টিং সিপির সহজ জয় : লন্ডনের আরেক প্রান্ত এমিরেটস স্টেডিয়ামে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। দলের হয়ে ৩৬ মিনিটে এজে ও ৬৩ মিনিটে ডেকলান রাইস গোল দুটি করেন। প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গানার্সরা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট ম্যাচ হয়েছে পর্তুগালের লিসবনে। 

পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি নিজেদের মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটকে। ৩৪ মিনিটে ইনাসিও, ৬১ মিনিটে গনজালভেস ও ৭৮ মিনিটে লুইস সুয়ারেসের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পোর্টিং সিপি। নির্ধারিত সময়ের খেলা ৩-০ গোলে শেষ হলেও দুই লেগ মিলে ৩-৩ গোলের সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 

আর অতিরিক্ত সময়ের ৯২ মিনিটে আরোউজোর গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। আর ম্যাচের একেবারে শেষ সময়ে ১২১ মিনিটে রাফায়েল নেল গোল করলে বড় জয় পায় তারা। প্রথম লেগের হার ভুলে ৫-৩ গোলের রূপকথার মতো এক প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় স্পোর্টিং।

সময়ের আলো/আআ


  বিষয়:   ম্যানসিটি  চেলসি  স্পোর্টিং  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: