লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে : মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে।ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা

2026-03-19T08:45:12+00:00
2026-03-19T09:06:55+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে : মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৮:৪৫ এএম  আপডেট: ১৯.০৩.২০২৬ ৯:০৬ এএম
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সংগৃহীত ছবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এ সময় লারিজানিকে একজন ‘বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ ব্যক্তি’ এবং ইরানের রাজনৈতিক কাঠামোর এক বিশিষ্ট ব্যক্তিত্ব বলে অভিহিত করেন নতুন সর্বোচ্চ নেতা।

মোজতবা খামেনি বলেন, লারিজানির মতো একজন বিশিষ্ট ব্যক্তিকে টার্গেট করা থেকেই বোঝা যায় ইসলামের শত্রুদের কাছে তিনি কতটা গুরুত্বপূর্ণ ও ভয়ের কারণ ছিলেন। প্রতিটি ফোঁটা রক্তের মূল্য অচিরেই খুনিদের পরিশোধ করতে হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি তার পুত্রসহ নিহত হন। ওই দিন পৃথক আরেকটি হামলায় দেশটির আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানিও নিহত হয়।


গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আরেকটি বিমান হামলায় ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খতিব ইসরায়েলের হামলায় নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। 

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এটাকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি সকালে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ রাজনৈতিক ও সামরিক একাধিক শীর্ষ নেতা নিহত হন। একই হামলায় মোজতবা খামেনিও আহত হয়েছিলেন।

বাবা আলী খামেনির মৃত্যুর কয়েক দিন পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়।

সূত্র: আল-জাজিরা

সময়ের আলো/এআর
  বিষয়:   লারিজানি  খুনি  মূল্য  মোজতবা খামেনি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: