কাউন্টারে টিকিট নেই, যাত্রীদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এমন পরিস্থিতিতে কাউন্টারে বাস নেই, টিকিটও নেই। অথচ ঈদে ঘরে ফেরা যাত্রীদের দীর্ঘ লাইন।বৃহস্পতিবার

2026-03-19T09:40:36+00:00
2026-03-19T09:50:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
কাউন্টারে টিকিট নেই, যাত্রীদের দীর্ঘ লাইন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৯:৪০ এএম  আপডেট: ১৯.০৩.২০২৬ ৯:৫০ এএম
ঈদে ঘরে ফেরা যাত্রীদের দীর্ঘ লাইন।। ছবি : সংগৃহীত
ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এমন পরিস্থিতিতে কাউন্টারে বাস নেই, টিকিটও নেই। অথচ ঈদে ঘরে ফেরা যাত্রীদের দীর্ঘ লাইন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এমন চিত্র দেখা গেছে।

যাত্রীরা অভিযোগ করে বলেন, দু’একটা বাস ছেড়ে যাচ্ছে কিন্তু তাতেও নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। ৪৫০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৬০০ টাকা। এ ছাড়া বাড়তি ভাড়া দিতে চাইলেও টিকিট পাওয়া যাচ্ছে না।


তারা আরও বলেন, ট্রান্সপোর্টের টিকিট বিক্রির সারিতে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না টিকিট। তারপরও টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা। এই ভোগান্তি কখন শেষ হবে? এমন প্রশ্ন রাখেন যাত্রীরা।

এদিকে বাড়তি ভাড়া নেওয়ার কথা অস্বীকার করেন কাউন্টারের লোকজন। তাদের মতে, বাস সংকটের কারণেই যাত্রীদের এমন ভোগান্তি হচ্ছে। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মহাখালী  কাউন্টার  বাস  যাত্রী  দীর্ঘ লাইন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: