মধ্যপ্রাচ্যগামী ২৬ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

2026-03-19T12:52:27+00:00
2026-03-19T12:52:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
মধ্যপ্রাচ্যগামী ২৬ ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:৫২ পিএম 
মধ্যপ্রাচ্যগামী ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ছবি : সংগৃহীত
চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। বৃহস্পতিবার (১৯ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটে আজ পর্যন্ত বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪টিতে।

আজকের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের জাজিরা এয়ারওয়েজের ৪টি, সংযুক্ত আরব আমিরাতের ফ্লাই দুবাইয়ের ৪টি, এয়ার এরাবিয়ার ৬টি এবং এমিরেটস এয়ারলাইনসের ২টি ফ্লাইট রয়েছে। এছাড়া কাতার এয়ারওয়েজের ৪টি এবং বাহরাইনের গালফ এয়ারের ২টি ফ্লাইটও উড্ডয়ন করতে পারেনি।


যুদ্ধাবস্থার কারণে আকাশপথ ব্যবহারের অনুপযুক্ততা ও দেশগুলোর অভ্যন্তরীণ বিধিনিষেধের ফলে একের পর এক ফ্লাইট বাতিলের এই ধারা অব্যাহত রয়েছে।

সময়ের আলো/কেএইচও 

  বিষয়:   মধ্যপ্রাচ্যগামী  ফ্লাইট  বাতিল  বেবিচক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: