চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন

চাঁদপুর সংবাদদাতা

সারাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। আজ বৃহস্পতিবার মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো উপজেলার একটি

2026-03-19T14:32:09+00:00
2026-03-19T14:38:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন
চাঁদপুর সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ২:৩২ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৬ ২:৩৮ পিএম
চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা গ্রামে সাতজনের ঈদের নামাজ আদায়। ছবি : সংগৃহীত
চাঁদপুরের হাজীগঞ্জে দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। আজ বৃহস্পতিবার মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো উপজেলার একটি গ্রামে। 

জানা গেছে, সাদ্রা গ্রামে সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের উৎসব উদযাপিত হয়। তবে সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ উদযাপন করছেন। 

এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক জানান, ‘নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।’ 

সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামার অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি। তার যুক্তি, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে। 


প্রসঙ্গত, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার উপর ভিত্তিতে আগাম রোজা ও ঈদ উদযাপনের প্রচলন শুরু হয় চাঁদপুরে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ১৯২৮ সাল থেকে দীর্ঘ ৯৮ বছর থেকে রোজা ও ঈদ উযাপন করে আসছে। এরপর এমন আগাম ঈদের প্রসার ঘটে জেলার ৪০টি গ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়। শুরুর দিকে এ নিয়ে মতবিরোধ ও স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দিলেও এখন স্বাভাবিকভাবেই চলে উৎসব আয়োজন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   চাঁদপুর  হাজীগঞ্জ  ঈদ উদযাপন  ঈদের নামাজ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: