ঈদের কেনাকাটা : চন্দনাইশে গভীর রাত পর্যন্ত শপিংমলে ক্রেতাদের ভিড়

এম হেলাল উদ্দিন নিরব, চন্দনাইশ (চট্টগ্রাম)

সারাদেশ

পবিত্র ঈদুল ফিতর যত ঘনিয়ে আসছে, চট্টগ্রামের চন্দনাইশে কেনাকাটার ধুম ততই বাড়ছে। নতুন পোশাকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চন্দনাইশ

2026-03-19T16:44:17+00:00
2026-03-19T16:44:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদের কেনাকাটা : চন্দনাইশে গভীর রাত পর্যন্ত শপিংমলে ক্রেতাদের ভিড়
এম হেলাল উদ্দিন নিরব, চন্দনাইশ (চট্টগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪:৪৪ পিএম 
শপিংমলে ক্রেতাদের ভিড়। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল ফিতর যত ঘনিয়ে আসছে, চট্টগ্রামের চন্দনাইশে কেনাকাটার ধুম ততই বাড়ছে। নতুন পোশাকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চন্দনাইশ পৌর সদরসহ বিভিন্ন বাজারের শপিংমলগুলোতে এখন উপচে পড়া ভিড়। সকাল থেকে শুরু করে সেহরি পর্যন্ত চলছে কেনাকাটার উৎসব।

সরেজমিনে দেখা গেছে, গাছবাড়ীয়া খাঁনহাটের গণি সুপার মার্কেট, ছিদ্দিক বাছুরা মার্কেট, এনুমিয়া মার্কেট, ওয়ান আজিজ শপিং সেন্টার, দোহাজারী হাজারী টাওয়ার, হাজারী শপিং সেন্টার, খাঁন প্লাজা, শামশুদ্দিন সুপার মার্কেটে পা ফেলার জায়গা নেই।

ব্যবসায়ীরা জানান, রমজানের প্রথমার্ধে বেচা বিক্রি তেমন ভালো হয়নি। তবে ১৫ রমজান থেকে মার্কেটগুলোতে বেচা-বিক্রি ভালো হচ্ছে।  

বরাবরের মতোই পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতাদের পদচারণা ও শিশুদের ভিড় বেশি দেখা যাচ্ছে বলেও জানান তারা।

ব্যবসায়ীরা মতে, এবারের ঈদে বাজারে তুলনামূলকভাবে দামি ও কিছুটা গর্জিয়াস পোশাকের চাহিদা বেশি। বিশেষ করে নারীদের জন্য নকশাদার থ্রি-পিস, গাউন, পার্টি ড্রেস ও ভারী কাজ করা পোশাকের চাহিদা তুঙ্গে। 

এছাড়াও শেষ মুহূর্তে ভিড় বেড়েছে পাঞ্জাবি, শার্ট ও জিন্স প্যান্টের দোকানগুলোতে। 

বিক্রেতা ইকবাল হোসেন ও রফিক আহমেদ জানান, তরুণরা স্টাইলিশ ও ফ্যাশনেবল পাঞ্জাবি বেশি পছন্দ করছেন। ফলে নতুন ডিজাইনের শার্ট ও ফ্যাশনেবল পাঞ্জাবি বিক্রি বেশি হচ্ছে।

গাজি কমপ্লেক্সের দোকানদার রাসেল হোসেন বলেন, ঈদ মানেই মূলত নারীদের কেনাকাটা বেশি। তাই আমাদের দোকানেও নারী ক্রেতার সংখ্যাই বেশি দেখা যাচ্ছে।

আরেক ব্যবসায়ী সোহাগ বলেন, শেষ কয়েকদিনে বিক্রি অনেক বেড়েছে। মানুষ পরিবার-পরিজনের জন্য কেনাকাটা করছে, তাই দোকানে ব্যস্ত সময় পার করছি।

পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা সুমি আক্তার বলেন, সারাবছর অপেক্ষা করি ঈদের জন্য। পরিবারের সবার জন্য নতুন কাপড় কিনে দিতে পারলেই ঈদের আনন্দটা পূর্ণ হয়।

প্রবাসী পরিবারের সদস্য রাশেদা আক্তার বলেন, স্বামী বিদেশে থাকেন। তিনি টাকা পাঠিয়েছেন পরিবারের জন্য। তাই সবার জন্য নতুন পোশাক কিনতে এসেছি। 


এদিকে, ঈদের শেষ মুহূর্তে শপিংমল গুলোতে ভিড়কে কেন্দ্র করে চুরি-ছিনতাই রোধে সতর্ক থাকার আহ্বান ব্যবসায়ী। সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আশপাশের ব্যবসায়ী বা প্রশাসনকে জানাতে অনুরোধও জানান তারা।

চন্দনাইশ উপজেলা প্রশাসন জানায়, ক্রেতাদের নিরাপত্তা ও স্বস্তিতে কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অতিরিক্ত দাম নেওয়া বন্ধেও নিয়মিত অভিযান ও তদারকি। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সবমিলিয়ে ঈদকে ঘিরে চন্দনাইশের শপিংমলগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের নজরদারি এবং ব্যবসায়ীদের সতর্কতার মধ্যেই স্বস্তিতে কেনাকাটা করছেন মানুষ।

এফআর


  বিষয়:   চন্দনাইশ  চট্টগ্রাম  ঈদ  কেনাকাটা  গভীর  রাত  পর্যন্ত  শপিংমল  ক্রেতাদের ভিড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: