অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে : মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদযাত্রায় সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে

2026-03-19T22:51:11+00:00
2026-03-19T22:51:11+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে : মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১০:৫১ পিএম   (ভিজিট : ৯২)
সংগৃহীত ছবি
ঈদযাত্রায় সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে একাধিক পরিবহনকে জরিমানা করা হয়েছে এবং আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে দুইটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে ইলিশ পরিবহণ ও যমুনা হাই ডিলাক্সকে এই জরিমানা করা হয়।

এছাড়া ধোলাইপাড় এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি পরিবহনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে, সায়েদাবাদ এলাকায় তিনটি পরিবহণকে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা না রাখা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


তবে এলাকায় যানজট নেই এবং যাত্রীচাপ কমতে শুরু করেছে বলে জানা গেছে। কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকায় পৃথক অভিযানে চারটি মামলায় সাত হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন একই এলাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

রাজধানীর বাইরে চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় সাত হাজার টাকা এবং টাঙ্গাইলের এলেঙ্গায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই দিনে বরিশাল জেলায় পরিচালিত অভিযানে একটি মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় পরিচালিত অভিযানে তিনটি মামলায় ছয় হাজার টাকা জরিমানা করা হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিকভাবে দেশের বিভিন্ন স্থানে যাত্রা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   অতিরিক্ত  ভাড়া  যাত্রী  ফেরত  দেওয়া  মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: