জুমাতুল বিদা আজ

সময়ের আলো ডেস্ক

ইসলাম

পবিত্র মাহে রমজানের শেষ জুমা আজ। মুসলিম বিশ্বে মর্যাদাপূর্ণ এ দিনটি ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। এ দিনটি রমজান মাসের শেষ

2026-03-20T11:05:20+00:00
2026-03-20T11:05:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
জুমাতুল বিদা আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১১:০৫ এএম 
পবিত্র মাহে রমজানের শেষ জুমা আজ। ছবি : সংগৃহীত
পবিত্র মাহে রমজানের শেষ জুমা আজ। মুসলিম বিশ্বে মর্যাদাপূর্ণ এ দিনটি ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। এ দিনটি রমজান মাসের শেষ দিন ও জুমাবার হওয়ায় মুসলমানদের কাছে এর আলাদা একটি বিশেষ গুরুত্ব রয়েছে।

আগামী বছরে আরেক রমজানের কোনো জুমা ভাগ্যে নাও থাকতে পারে, সে বিশ্বাস থেকেই মুসলমানরা জুমাতুল বিদা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন।

আজ মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করবেন। এছাড়া, দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে।


রমজানের শেষ শুক্রবারকে পালন করা হয় ‘আল কুদস’ দিবস হিসেবেও। দেশে দেশে মুসলমানরা এদিন জুমার পর প্রতিবাদ র‌্যালি বের করে থাকেন। ইফতারের আগে বিশেষ আলোচনা ও মোনাজাতও করা হয়। 

নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার তাৎপর্য অনেক। রমজান সীমাহীন ফজিলতের মাস। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   জুমাতুল বিদা 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: