ঈদের আগের দিন ফাঁকা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের সংখ্যা অনেকটাই কমে এসেছে। এক সঙ্গে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের মহাসড়কেও কমেছে

2026-03-20T11:08:40+00:00
2026-03-20T11:09:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদের আগের দিন ফাঁকা সিরাজগঞ্জের মহাসড়ক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১১:০৮ এএম  আপডেট: ২০.০৩.২০২৬ ১১:০৯ এএম
উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের প্রায় ফাঁকা মহাসড়ক। ছবি : সময়ের আলো
প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের সংখ্যা অনেকটাই কমে এসেছে। এক সঙ্গে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের মহাসড়কেও কমেছে যানবাহন। ফলে ফাঁকা রয়েছে যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়ক।

শুক্রবার (২০ মার্চ) সকালে মহাসড়কের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাত থেকেই ধীরে ধীরে মহাসড়কে যানবাহনের সংখ্যা কমতে থাকে। এখন মাঝে মধ্যে দুই একটি দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। তবে অন্যান্য বারের চেয়ে এবার অনেকটা ভোগান্তি ছাড়াই এই মহাসড়ক দিয়ে বাড়ি ফিরেছেন উত্তরাঞ্চলের যাত্রীরা।


যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ির চাপ নেই বললেই চলে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানবাহনের প্রচুর চাপ ছিল। সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ কমে গেছে। এখন অনেকটাই ফাঁকা। বেশিরভাগ মানুষই ইতোমধ্যে চলে গেছেন, এখন অল্পকিছু মানুষ যাচ্ছেন। তবে আমরা প্রত্যেকটি মানুষ ও যানবাহনের নিশ্চিত চলাচলে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঈদ  সিরাজগঞ্জ  ফাঁকা মহাসড়ক  স্বস্তি  যাত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: