মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরছে ২৮২ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ দূতাবাসের সহায়তায় বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ২৮২ প্রবাসী বাংলাদেশি দেশের পথে রওনা হয়েছেন বলে জানা

2026-03-20T13:16:34+00:00
2026-03-20T17:04:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরছে ২৮২ প্রবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১:১৬ পিএম  আপডেট: ২০.০৩.২০২৬ ৫:০৪ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ দূতাবাসের সহায়তায় বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ২৮২ প্রবাসী বাংলাদেশি দেশের পথে রওনা হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ বিমানের স্পেশাল চাটার্ড ফ্লাইটটি ইরান থেকে আজারবাইন হয়ে রাত ২টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির তাদেরকে রিসিভ করবেন।

এদিকে, শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপানাস্ত্রের আঘাতে নিহত মোশারফ হোসেনের মরদেহ দেশে আনা হয়েছে।


মোশারফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে মোশারফ হোসেনের মরদেহ গ্রহণ করে তার পরিবার। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।

নিহত মোশারফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। তিনি উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশারফ নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় মোশারফসহ মোট তিনজন প্রাণ হারান।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   মধ্যপ্রাচ্য  প্রবাসী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: