ঈদ উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি পাকিস্তান ও আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। চলতি সপ্তাহের শুরুতে কাবুলে ভয়াবহ হামলায় শতাধিক নিহতের পর

2026-03-20T13:31:42+00:00
2026-03-20T13:36:40+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ঈদ উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি পাকিস্তান ও আফগানিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১:৩১ পিএম  আপডেট: ২০.০৩.২০২৬ ১:৩৬ পিএম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। চলতি সপ্তাহের শুরুতে কাবুলে ভয়াবহ হামলায় শতাধিক নিহতের পর দুই দেশ এই সিদ্ধান্তে এসেছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এবং সদিচ্ছার নিদর্শন হিসেবে দুই দেশ এ সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সময় বুধবার (১৮ মার্চ) মধ্যরাত থেকে শুরু হয়ে এ বিরতি সোমবার (২৩ মার্চ) মধ্যরাত পর্যন্ত মোট পাঁচদিন কার্যকর থাকবে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পৃথক বার্তায় এ বিরতির কথা নিশ্চিত করেছেন। পাকিস্তান জানিয়েছে, এ সময়ের মধ্যে যদি কোনো আন্তঃসীমান্ত হামলা বা ড্রোন হামলা হয়, তবে তারা আবারও অভিযান শুরু করবে। একইভাবে তালেবানও জানিয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।


এ যুদ্ধবিরতির ঘোষণাটি আসার মাত্র দুদিন আগে কাবুলের ক্যাম্প ফিনিক্স নামের একটি সাবেক ন্যাটো ঘাঁটিতে (যা বর্তমানে মাদক পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহৃত) ভয়াবহ বিমান হামলা চালায় পাকিস্তান। এ হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিবাদ তুঙ্গে পৌঁছায়। 

তালেবান সরকারের দাবি, সোমবার (১৬ মার্চ) রাতের ওই হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত এবং ২৬৫ জন আহত হয়েছে। তাদের মতে, এটি একটি বেসামরিক পুনর্বাসন কেন্দ্র ছিল। ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কোনো বেসামরিক কেন্দ্রে নয়, বরং সন্ত্রাসীদের গোলাবারুদ, ড্রোন ও আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঈদ  সাময়িক যুদ্ধবিরতি  পাকিস্তান  আফগানিস্তান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: