ঈদ উপলক্ষে বেশি দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রির দায়ে ছয় দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার

2026-03-20T17:11:57+00:00
2026-03-20T17:11:57+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদ উপলক্ষে বেশি দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:১১ পিএম 
ঈদ উপলক্ষে বেশি দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা। ছবি : সময়ের আলো
বগুড়ার আদমদীঘিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রির দায়ে ছয় দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুক্রবার সকাল থেকেই কিছু মাংস ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ ক্রেতারা প্রতিবাদ জানান।

অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সান্তাহার নতুন বাজারের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে ফলজু, রস্তুম, বাচ্চু ও মানিকের দোকান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 


এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে বুলবুল ও ডাবলুকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফআর


  বিষয়:   বগুড়া  ঈদ  বেশি দামে  মাংস  বিক্রি  দোকানি  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: