অসহায় সেলিনার পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নাটোরের সেই সেলিনা বেগমের পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ‘সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে

2026-03-20T17:20:13+00:00
2026-03-20T17:20:13+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
অসহায় সেলিনার পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:২০ পিএম 
সেলিনা বেগমকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। সংগৃহীত ছবি
নাটোরের সেই সেলিনা বেগমের পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ‘সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি’– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এরপর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 

শুক্রবার (২০ মার্চ) সকালে নাটোরের নলডাঙ্গার আঁচড়াখালি সংলগ্ন এলাকায় সেলিনা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

Advertisement
আরও পড়ুন

এ সময় প্রতিনিধি দল সেলিনা বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে নেন। পাশাপাশি সেলিনা বেগমকে ঈদের শুভেচ্ছা উপহার দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সময়ের আলো/আআ
  বিষয়:   সেলিনা  পরিবার  ঈদ  উপহার  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: