দেশের আকাশে শাওয়ালের চাঁদ, কাল ঈদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের আকাশে দেখা গেছে শাওয়ালের চাঁদ। আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায়

2026-03-20T18:50:34+00:00
2026-03-20T20:36:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দেশের আকাশে শাওয়ালের চাঁদ, কাল ঈদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৬:৫০ পিএম  আপডেট: ২০.০৩.২০২৬ ৮:৩৬ পিএম
ফাইল ছবি
দেশের আকাশে দেখা গেছে শাওয়ালের চাঁদ। আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আলাদা বাণীতে তারা দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।

এবারের ঈদ ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল এক বিরল সমীকরণ। বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাওয়ায় সেখানে আজ শুক্রবার ঈদ পালিত হচ্ছে। সাধারণত সৌদির এক দিন পর বাংলাদেশে ঈদ হয়, সেই হিসেবে কালকের ঈদ নিয়ে দেশজুড়ে ব্যাপক কৌতূহল ছিল।


এদিকে, বৃহস্পতিবারই আফগানিস্তান, মালি ও নাইজারে ঈদ উদযাপিত হয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরের মতো দেশগুলো আগেই শনিবার ঈদের ঘোষণা দিয়েছিল। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদের এই ভিন্ন ভিন্ন সময়সূচি এবারের উৎসবকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।

রাজধানীসহ সারা দেশের ঈদগাহ ময়দানগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া থেকে শুরু করে ঢাকার জাতীয় ঈদগাহ– সবখানেই এখন ঈদের জামাতের অপেক্ষা।

সময়ের আলো/আআ



  বিষয়:   চাঁদ  ঈদ  ইসলাম  উৎসব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: