ঝড়ের তাণ্ডবে পদ্মায় সিমেন্টবোঝাই ৩ ট্রলারডুবি

শরীয়তপুর সংবাদদাতা

সারাদেশ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া

2026-03-20T19:23:08+00:00
2026-03-20T19:23:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝড়ের তাণ্ডবে পদ্মায় সিমেন্টবোঝাই ৩ ট্রলারডুবি
শরীয়তপুর সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:২৩ পিএম 
ঝড়ের তাণ্ডবে পদ্মায় সিমেন্টবোঝাই ৩ ট্রলারডুবি। ছবি : সংগৃহীত
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২০ মার্চ) দুপুর পৌনে একটার দিকে উপজেলার মুলফতগঞ্জ লঞ্চঘাট এলাকায় একটি এবং বাঁশতলা এলাকায় দুটি ট্রলার ডুবে যায়। 

নৌ পুলিশ ও ট্রলারচালক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিমেন্টবোঝাই করে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানী ও গৌরনদীর উদ্দেশে রওনা হয়েছিল। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়। মুহূর্তেই নদী উত্তাল হয়ে ওঠে এবং প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বড় বড় ঢেউ আছড়ে পড়তে থাকে। এ সময় বিপদ এড়াতে ট্রলার চালকরা দ্রুত তীরে ভেড়ানোর চেষ্টা চালান। কিন্তু উত্তাল ঢেউয়ের তোড়ে একে একে তিনটি ট্রলারই তলিয়ে যায়। 

তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা তাৎক্ষণিকভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। 

ডুবে যাওয়া ট্রলারগুলোর চালক হৃদয়, শামীম ও রাকিব বলেন, তাদের তিনটি ট্রলারে প্রায় ৬ হাজার ৬০০ বস্তা সিমেন্ট ছিল। ট্রলারগুলো ডুবে যাওয়ায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মালিকরা। 


তারা আরও বলেন, তীরে ভেড়ানোর চেষ্টা করলেও বড় ঢেউয়ের আঘাতে ট্রলারগুলো সামাল দেওয়া সম্ভব হয়নি।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সেলিম জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলোতে প্রচুর সিমেন্ট বোঝাই ছিল। তবে চালক ও শ্রমিকরা নিরাপদে তীরে উঠতে পারায় কোনো প্রাণহানি ঘটেনি।

তিনি আরও জানান, ট্রলার মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং আবহাওয়া স্বাভাবিক হলে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। 

এফআর
  বিষয়:   শরীয়তপুর  ঝড়  তাণ্ডব  পদ্মা নদী  সিমেন্টবোঝাই  ট্রলারডুবি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: