বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত : ইমামতি করবেন যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগামীকাল শনিবার সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা

2026-03-20T19:46:21+00:00
2026-03-20T19:46:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত : ইমামতি করবেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:৪৬ পিএম 
প্রতীকী ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগামীকাল শনিবার সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। 

ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী, প্রতিটি জামাতের জন্য নির্দিষ্ট ইমাম ও মুয়াজ্জিন নির্ধারণ করা হয়েছে। 

নিচে বিস্তারিত তালিকা তুলে ধরা হলো-

বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত সকাল ৭টায়। এতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

দ্বিতীয় জামাত সকাল ৮টায়। এতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী ইমামতির দায়িত্ব পালন করবেন।

এদিন তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন।

শনিবার সকাল ১০টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের চতুর্থ জামাত। এতে ইমামতির দায়িত্ব পালন করবেন ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।

বায়তুল মোকাররমে সবশেষ ও পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন।

এ সময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

এফআর


  বিষয়:   ঈদুল ফিতর  বায়তুল মোকাররম  ঈদ  জামাত  ইমামতি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: