ইরানিরা এখন আরও ঐক্যবদ্ধ : মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মুখেও ইরানের জনগণের মধ্যে এক ‘অভূতপূর্ব ঐক্য’ তৈরি হয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা

2026-03-20T21:59:32+00:00
2026-03-20T21:59:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানিরা এখন আরও ঐক্যবদ্ধ : মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:৫৯ পিএম 
আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মুখেও ইরানের জনগণের মধ্যে এক ‘অভূতপূর্ব ঐক্য’ তৈরি হয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। 

শুক্রবার (২০ মার্চ) নওরোজ ও ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে বিশেষ বার্তায় তিনি বলেন, ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সব পরিকল্পনা ও হিসাব-নিকাশ সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে।

আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, এই যুদ্ধ শুরু করা হয়েছিল এক অবাস্তব কল্পনা থেকে। শত্রুরা ভেবেছিল, শীর্ষ পর্যায়ের সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের ‘শাহাদাত’ বরণ ইরানি জনগণের মধ্যে ভয় ও হতাশা ছড়িয়ে দেবে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো।

তিনি আরও করেন, শত্রুদের মূল পরিকল্পনা ছিল ইরানকে অস্থিতিশীল করে খণ্ড-বিখণ্ড করা এবং পুনরায় আধিপত্য বিস্তার করা। কিন্তু তাদের এই দুঃস্বপ্ন সফল হয়নি।


মোজতবা খামেনি গর্ব করে বলেন, ধর্মীয়, আদর্শিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক হাজারো মতপার্থক্য থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে ইরানিদের মধ্যে এক ‘অভূতপূর্ব ঐক্য’ গড়ে উঠেছে। তবে যারা ইরানকে ধ্বংস করতে চেয়েছিল, সেই শত্রুপক্ষের নিজেদের মধ্যেই এখন ফাটল দেখা দিয়েছে। (সূত্র : আলজাজিরা)

এফআর


  বিষয়:   ইরানি  ইরান  যুদ্ধ  ঐক্যবদ্ধ  মোজতবা খামেনি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: