মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতরের দিন বেগম খালেদা জিয়া এবং বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২১

2026-03-21T13:25:24+00:00
2026-03-21T13:25:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১:২৫ পিএম 
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের দিন বেগম খালেদা জিয়া এবং বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে জিয়া উদ্যানে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা-কর্মীরা।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। পরে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বহুবছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

তিনি বলেন, ‘দেশবাসীর কাছে অনুরোধ থাকবে তাদের সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাবে। দলমত নির্বিশেষে সবাই ভালো থাকবেন।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   কবর জিয়ারত  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: