লেবানন থেকে ছোঁড়া একের পর এক রকেটের আঘাতে কেঁপে উঠেছে ইসরায়েল। শনিবার (২১ মার্চ) ওই হামলায় দেশটির মেতুলা ও সাফাদ শহরের অন্তত দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, লেবানন থেকে মেতুলা শহর লক্ষ্য করে প্রায় ১০টি রকেট ছোঁড়া হয়। এর মধ্যে বেশ কিছু রকেট সরাসরি আঘাত হানে। এতে পুরো গ্যালিলি অঞ্চলজুড়ে সাইরেন বেজে ওঠে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।
ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, মেতুলা শহরে রকেটের ধ্বংসাবশেষ ও খণ্ডিতাংশ পড়ে একটি ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া সাফাদ শহরেও রকেট হামলার কারণে আরেকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’।
সংস্থাটি জানায়, হামলায় ভবনের ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো ইসরায়েলি নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এফআর