সৌদির রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার (২২

2026-03-22T11:36:25+00:00
2026-03-22T11:36:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সৌদির রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ১১:৩৬ এএম 
সৌদি আরবের রাজধানী রিয়াদ। ছবি : সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২২ মার্চ) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেশটির মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর একটি আকাশেই প্রতিহত করা হয়েছে। বাকি দুটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।


তবে এই হামলার জন্য কারা দায়ী—এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ। 
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সৌদি  রিয়াদ  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: