ইসরায়েলের থেকে আরব দেশগুলোতে বেশি মিসাইল-ড্রোন ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান সংঘাতে ইসরায়েলের থেকে আরব দেশগুলোতে বেশি ‘মিসাইল ড্রোন’ ছুড়েছে ইরান। শনিবার (২১ মার্চ) সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে।দখলদার ইসরায়েল

2026-03-22T13:33:52+00:00
2026-03-22T15:08:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের থেকে আরব দেশগুলোতে বেশি মিসাইল-ড্রোন ছুড়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ১:৩৩ পিএম  আপডেট: ২২.০৩.২০২৬ ৩:০৮ পিএম
সংগৃহীত ছবি
চলমান সংঘাতে ইসরায়েলের থেকে আরব দেশগুলোতে বেশি ‘মিসাইল ড্রোন’ ছুড়েছে ইরান। শনিবার (২১ মার্চ) সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে।

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করছে ইরান।

তবে এই পাল্টা হামলায় ইসরায়েলের চেয়ে আরব দেশগুলোতেই বেশি মিসাইল ও ড্রোন ছুড়েছে তেহরান।

তাদের হিসাব অনুযায়ী ইরান এখন পর্যন্ত ৪ হাজার ৯১১টি মিসাইল ও ড্রোন ছুড়েছে। আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামো টার্গেট করে ইরান ১ হাজার ১১৯টি মিসাইল এবং ৩ হাজার ৭৯২টি ড্রোন ছুড়ছে।


অপরদিকে শুধুমাত্র ইসরায়েলেই ছুড়েছে ৩০০ মিসাইল এবং ৫৫০টি ড্রোন।

যার অর্থ এখন পর্যন্ত ছোড়া প্রায় ৮৫ শতাংশ ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে উপসাগরীয় দেশগুলোতে। আর বাকি ১৫ শতাংশ ড্রোন-মিসাইল ব্যবহার করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে।

গত ২৮ ফেব্রুয়ারির হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ইসরায়েল  মিসাইল  ড্রোন  ইরান  সংঘাত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: