পিকআপ চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের কুরিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।রোববার (২২ মার্চ) বিকেলে

2026-03-22T16:17:01+00:00
2026-03-22T16:39:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পিকআপ চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৪:১৭ পিএম  আপডেট: ২২.০৩.২০২৬ ৪:৩৯ পিএম
কুরিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের কুরিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২২ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হচ্ছেন দরিয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির (১৮) হোসেন। গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


হাইওয়ে পুলিশ জানায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দারিয়াকান্দি এলাকায় একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই করা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিজয় ও জাবির। 

কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে। 

সময়ের আলো/জোই



  বিষয়:   পিকআপ চাপায়  মোটরসাইকেল  আরোহী  বন্ধু  কিশোরগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: