প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৫:৫৪ পিএম আপডেট: ২২.০৩.২০২৬ ৭:৩২ পিএম
ইসরায়েলের আরাদ শহরে হামলায় একটি কক্ষের বিধ্বস্ত দশা। ছবি : সংগৃহীত ইসরায়েলের বেশ কয়েকটি শহর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এতে অন্তত ২০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান।
তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো নিহতের খবর নিশ্চিত করেনি।
রোববার (২২ মার্চ) আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, তাদের সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তাকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এছাড়া কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
তাদের দাবি, এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
তবে ইসরায়েলের দাবি, হামলায় আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন। এ ছাড়া ডিমোনা থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ( সূত্র : আলজাজিরা)
এফআর