শাওয়াল মাসের ছয় রোজার নিয়ম ও মাহাত্ম্য

সময়ের আলো ডেস্ক

ইসলাম

পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা শেষ হয়েছে। এখন চলছে শাওয়াল মাস। রমজানের ফরজ রোজার পর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখা

2026-03-22T18:16:07+00:00
2026-03-22T18:16:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
শাওয়াল মাসের ছয় রোজার নিয়ম ও মাহাত্ম্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৬:১৬ পিএম 
প্রতীকী ছবি
পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা শেষ হয়েছে। এখন চলছে শাওয়াল মাস। রমজানের ফরজ রোজার পর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। রাসুলুল্লাহ (সা.) এই রোজার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং এর বিনিময়ে পুরো এক বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াবের ঘোষণা দিয়েছেন।

শাওয়ালের রোজার ফজিলত
হাদিস শরিফে এই রোজার অসামান্য মর্যাদার কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে রমজানের রোজা রাখার পর শাওয়ালের ছয়টি রোজা রাখল, যে যেন এক বছর রোজা রাখল। (সহিহ মুসলিম, হাদিস : ১১৬৪)

আবু আইয়ুব আল আনসারি (রা.) এ হাদিসের বিশ্লেষণ করে বলেছেন, রমজানের রোজার বিনিময়ে দশ মাস এবং শাওয়ালের রোজার বিনিময় দুই মাস— মোট এক বছরের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। কারণ, একটি সৎকাজের বিনিময়ে দশটি সওয়াব পাওয়া যায়।

সাওবান (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রমজানের রোজা দশ মাসের রোজার সমতুল্য আর (শাওয়ালের) ছয় রোজা দুই মাসের রোজার সমান। সুতরাং এ হলো এক বছরের রোজা।

রমজানের ৩০টি রোজার সঙ্গে শাওয়ালের ৬টি রোজা যুক্ত হলে ৩৬টি রোজা হয়। ইসলামে প্রতিটি ভালো কাজের জন্য ১০ গুণ পুরস্কারের কথা উল্লেখ আছে। ৩৬ রোজার ১০ গুণ হলো ৩৬০ রোজার সমান। 

শাওয়ালের রোজা রাখার বিধান
প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের জন্য শাওয়ালের ছয় রোজা রাখা সুন্নত। অনেকে মনে করেন, শুধু নারীরা এ রোজা রাখবেন, তাদের ধারণা সঠিক নয়। 

রাসুলুল্লাহ (সা.) শাওয়ালের ছয় রোজা রাখতেন এবং সাহাবিদের রাখার নির্দেশ দিতেন। তাঁর সুন্নত অনুসরণে এ রোজা রাখা উত্তম। তবে না রাখলে কোনো অসুবিধা নেই। গুনাহ হবে না।

ইমাম নববি (রহ.) বলেন, এটি মুস্তাহাব বা পছন্দনীয় আমল। এটি নফল ইবাদত হওয়ায় না রাখলে কোনো গুনাহ হবে না।

শাওয়ালের রোজা রাখার নিয়ম
শাওয়াল মাসের যে কোনো দিন-এ রোজা রাখা যায়। তবে ঈদের দিন রোজা রাখা যাবে না। এ দিন রোজা রাখা হারাম। ঈদের পরদিন থেকেই রোজা রাখা যেতে পারে। একনাগাড়ে অথবা মাঝে ফাঁক দিয়ে পৃথকভাবেও রাখা যায়। মাসের মধ্যে ছয় রোজা রাখা হলেই এর সওয়াব পাওয়া যাবে। তবে শাওয়ালের প্রথম দিকে একসঙ্গে ছয়টি রোজা রাখা উত্তম।

শাওয়াল মাসের এই বরকতময় আমলটি আমাদের রমজানের ইবাদতের পূর্ণতা দান করে। তাই সময় থাকতে এই সুযোগ কাজে লাগানো প্রতিটি মুমিনের উচিত।

এফআর


  বিষয়:   শাওয়াল মাস  রোজা  নিয়ম  ফজিলত 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: