মধ্যপ্রাচ্যে উত্তেজনা : অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পোপের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মৃত্যু ও যন্ত্রণাকে পুরো ‘মানব পরিবারের জন্য একটি কলঙ্ক’ বলে মন্তব্য করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ

2026-03-22T20:28:45+00:00
2026-03-22T20:28:45+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা : অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পোপের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৮:২৮ পিএম 
প্রার্থনা সভায় পোপ চতুর্দশ লিও। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মৃত্যু ও যন্ত্রণাকে পুরো ‘মানব পরিবারের জন্য একটি কলঙ্ক’ বলে মন্তব্য করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। রোববার (২২ মার্চ) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে আয়োজিত সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনা সভায় তিনি এই মন্তব্য করেন। 

একই সঙ্গে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির জন্য বিশ্বনেতাদের প্রতি পুনরায় জোরালো আহ্বান জানান।

মার্কিন নাগরিক পোপ চতুর্দশ লিও আর্তমানবতার সেবায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এত মানুষের কষ্ট এবং এই সংঘাতের শিকার নিরপরাধ মানুষদের দুর্দশার মুখে আমরা চুপ থাকতে পারি না। তাদের যা কষ্ট দিচ্ছে, তা সমগ্র মানবজাতিকেই কষ্ট দিচ্ছে।

পোপ লিও জানান, তিনি মধ্যপ্রাচ্য ও সহিংসতায় বিধ্বস্ত অন্যান্য অঞ্চলের পরিস্থিতি ‘হতাশার’ সঙ্গে খেয়াল করছেন।


পোপ যোগ করেন, আমি দৃঢ়ভাবে আমার আবেদন পুনর্ব্যক্ত করছি, আমরা যেন প্রার্থনায় অবিচল থাকি, যাতে শত্রুতা বন্ধ হয় এবং শেষ পর্যন্ত শান্তির পথ অবারিত হয়। (সূত্র : আলজাজিরা)


এফআর


  বিষয়:   ক্যাথলিক  খ্রিষ্টান  ধর্মগুরু  পোপ চতুর্দশ লিও  অবিলম্বে  যুদ্ধবিরতি  আহ্বান  পোপ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: