ইরানের মোকাবেলায় বিশ্বনেতাদের সাহায্য চাইলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান বিরুদ্ধে চলমান যুদ্ধে সরাসরি মাঠে নামতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান সংঘাতে মার্কিন-ইসরাইল জোটে যোগ

2026-03-22T22:59:34+00:00
2026-03-22T22:59:34+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের মোকাবেলায় বিশ্বনেতাদের সাহায্য চাইলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ১০:৫৯ পিএম 
বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি
ইরান বিরুদ্ধে চলমান যুদ্ধে সরাসরি মাঠে নামতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান সংঘাতে মার্কিন-ইসরাইল জোটে যোগ দিতে আন্তর্জাতিক মহলকে জোরালো বার্তা দিয়েছেন তিনি। খবর আলজাজিরার। 

দক্ষিণ ইসরাইলের আরাদ শহরে সাম্প্রতিক হামলার স্থান পরিদর্শনকালে এই আহ্বান জানান নেতানিয়াহু। তিনি দাবি করেন, ইতোমধ্যেই কয়েকটি দেশ এই জোটে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

নেতানিয়াহুর দাবি অনুযায়ী, ইরান কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়— তাদের সামরিক সক্ষমতা ইউরোপ পর্যন্ত আঘাত হানার মতো শক্তিশালী। এ অবস্থাকে তিনি একটি ‘বৈশ্বিক নিরাপত্তা সংকট’ হিসেবে উল্লেখ করেন।


তিনি আরও অভিযোগ করেন, ইরান ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এই ‘আগ্রাসন’ প্রতিরোধে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  মোকাবেলা  বিশ্বনেতা  সাহায্য  নেতানিয়াহু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: