ইরানে আগ্রাসন বন্ধ হোক, আমেরিকার কত শতাংশ মানুষ চায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি বড় অংশ মনে করছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধটি প্রয়োজনের চেয়ে বেশি পরিকল্পিত বা ইচ্ছাকৃত। সম্প্রতি সিবিএস নিউজ

2026-03-23T10:51:35+00:00
2026-03-23T11:02:46+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানে আগ্রাসন বন্ধ হোক, আমেরিকার কত শতাংশ মানুষ চায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১০:৫১ এএম  আপডেট: ২৩.০৩.২০২৬ ১১:০২ এএম  (ভিজিট : ১০৩)
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন ৬০ শতাংশ মার্কিন নাগরিক। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি বড় অংশ মনে করছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধটি প্রয়োজনের চেয়ে বেশি পরিকল্পিত বা ইচ্ছাকৃত। সম্প্রতি সিবিএস নিউজ ও ইউগভ পরিচালিত এক যৌথ জরিপে এ চিত্র দেখা গেছে। অনলাইনভিত্তিক এ জরিপটি গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত চালানো হয়। এতে মতামত দিয়েছেন ৩ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক।

জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন ৬০ শতাংশ মার্কিন নাগরিক। যা মাসের শুরুতে ছিল ৫৬ শতাংশ। অর্থাৎ বিরোধিতা বেড়েছে ৪ শতাংশ।

এদিকে, প্রায় ৬৮ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে বোঝাতে পারেনি। আর এ যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে বলে মনে করছেন ৫৭ শতাংশ উত্তরদাতা।

সব মিলিয়ে ৬৬ শতাংশ মানুষ এটাকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ এবং ৩৪ শতাংশ ‘প্রয়োজনীয় যুদ্ধ’ বলে মনে করেন। 


জরিপে দলীয় বিভাজনও স্পষ্ট দেখা গেছে। ৯২ শতাংশ ডেমোক্র্যাট ও ৭৩ শতাংশ স্বতন্ত্র ভোটার এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ মনে করেন। অন্যদিকে ৬৭ শতাংশ রিপাবলিকান যুদ্ধটিকে প্রয়োজনীয় বলে মনে করেন।

তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত। জরিপে অংশ নেওয়া ৯২ শতাংশ মানুষ বলেছেন, ‘এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করা জরুরি।’

জরিপে যুদ্ধের লক্ষ্য নিয়েও মতামত এসেছে। ৮০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছেন। ৭৩ শতাংশ চান ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হোক। আর ৬৮ শতাংশ চান অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধ হোক।

সময়ের আলো/কেএইচও


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: